Crystal Walk-এ আপনার শপিং অভিজ্ঞতা আনন্দদায়ক করতে আমরা সহজ রিটার্ন ও রিফান্ড পলিসি প্রদান করছি। পণ্য গ্রহণের পর কোনো সমস্যা থাকলে নিচের শর্তাবলী অনুযায়ী রিটার্ন করতে পারবেন:
১. রিটার্ন করার শর্তাবলী
নিচের কারণগুলোতে আপনি পণ্য রিটার্ন বা পরিবর্তন করতে পারবেন:
ভুল পণ্য প্রাপ্তি: যদি অর্ডার করা পণ্যের বদলে অন্য কোনো পণ্য পাঠানো হয়।
ত্রুটিপূর্ণ পণ্য: যদি পণ্যটি ছিঁড়া, ফাটা বা ম্যানুফ্যাকচারিং কোনো ত্রুটি থাকে।
সাইজ সমস্যা: যদি সাইজ ঠিক না হয় (স্টক থাকা সাপেক্ষে পরিবর্তনযোগ্য)।
২. রিটার্ন প্রদানের সময়সীমা
পণ্য হাতে পাওয়ার পর সর্বোচ্চ ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে এবং অব্যবহৃত অবস্থায় মূল প্যাকেজিং ও ট্যাগসহ ফেরত পাঠাতে হবে।
৩. রিটার্ন প্রক্রিয়া
পণ্য ফেরত দেওয়ার সময় অবশ্যই ডেলিভারি ইনভয়েস বা বিল সাথে রাখতে হবে।
পণ্যটি আমাদের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে অথবা সরাসরি আমাদের আউটলেটে এসে পরিবর্তন করা যাবে।
ভুল বা ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে ডেলিভারি চার্জ Crystal Walk বহন করবে। তবে ব্যক্তিগত পছন্দ বা সাইজ পরিবর্তনের ক্ষেত্রে ডেলিভারি চার্জ গ্রাহককে দিতে হবে।
৪. রিফান্ড পলিসি
যদি কোনো কারণে পণ্য পরিবর্তন করে দেওয়া সম্ভব না হয়, তবে আমরা রিফান্ড প্রদান করি।
পণ্য আমাদের কাছে পৌঁছানোর পর যাচাই-বাছাই করে ৩-৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রসেস করা হবে।
রিফান্ড সাধারণত বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হয়।
৫. যে ক্ষেত্রে রিটার্ন কার্যকর হবে না
পণ্যটি ব্যবহার করা হলে বা ধোয়া হলে।
পণ্যের ট্যাগ বা অরিজিনাল প্যাকেজিং হারিয়ে ফেললে।
পণ্য গ্রহণের ৪৮ ঘণ্টা পার হয়ে গেলে।
? যোগাযোগ
রিটার্ন সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য কল করুন:
ফোন: +8801859291145, +8801569153762
ইমেইল: info@crystalwalkbd.com
ওয়েবসাইট: www.crystalwalkbd.com